October 2, 2026, 3:16 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর রাতে চালু বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2026
  • 46 Time View

এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনস পুনরায় ঢাকা–নারিতা–ঢাকা সরাসরি রুট চালু করছে। রোববার (২৬ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী আয়োজন করা হবে এবং উদ্বোধন শেষে ওই বিমান জাপানের উদ্দেশ্যে যাত্রা করবে। প্রথম দফায় এ রুটে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানা গেছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, অপারেশনাল ও বাণিজ্যিক চ্যালেঞ্জ দেখিয়ে ২০২৫ সালের ১ জুলাই থেকে এই সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এর আগে দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর সেপ্টেম্বরে ২০২৩ সালে এই রুটে ফ্লাইট চালু করেছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

ঢাকা-নারিতা রুটটি জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র সরাসরি বিমানসংযোগ হওয়ায় বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণ সহজ করতে এর গুরুত্ব বড় বলে সংশ্লিষ্টরা মনে করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com