August 17, 2026, 5:06 pm
Title :
ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরাতে পদক্ষেপ নিয়েছে সরকার কালুরঘাটের স্বাধীনতা কমপ্লেক্স এখন ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম আমরা হানিমুন পিরিয়ডটা শেষ করেছি, এ সময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি দেশজুড়ে আ’লীগ-ছাত্রলীগের ‌‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব

৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2026
  • 15 Time View

গ্যাস সংকটে শুক্রবার নয়, ৩০ জুলাই সারা দিন সিএনজি স্টেশন বন্ধের পূর্বঘোষণা ফিরিয়ে নিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তারা সোমবার (২৭ জুলাই) এই সিদ্ধান্ত জানায়।

অ্যাকোসিয়েশনটি সতর্ক করে বলেছে, কমিশন বৃদ্ধির দাবি মেনে নেওয়া না হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর থাকবে। এর আগে ২১ জুলাই তারা এক সংবাদ সম্মেলনে এই আন্দোলনের পটভূমি ও চাওয়া-চাবি বিষয়ে সংবাদপত্র ও জনসাধারণকে অবহিত করেছিল।

অ্যাসোসিয়েশন জানায় যে, ১ সেপ্টেম্বর ২০১৫ থেকে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা নির্ধারিত রয়েছে, অথচ গত প্রায় ১১ বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম ও অন্যান্য খরচ যেমন মূল্যস্ফীতি, শ্রমিকের বেতন, ব্যাংক গ্যারান্টি খরচ, ঋণের সুদ ও ডলারের বিনিময়হারের বৃদ্ধি অনেকগুণ বেড়েছে, ফলে অধিকাংশ স্টেশন লোকসানে চলছে। তাদের চাওয়া— কমিশন বাড়িয়ে অন্তত ১৩ টাকা ৯৬ পয়সা করা, ভবিষ্যতে জ্বালানি মূল্যের পরিবর্তনে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা চালু করা, গ্যাস মূল্য বাড়ায় পুরনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়ার প্রথা বন্ধ করা এবং সড়ক ও জনপথসহ বিভিন্ন সরকারি সংস্থার ভূমি ইজারা ও লাইসেন্স/নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে নামানো। (উৎস: Jagonews24)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com