চট্টগ্রাম নগরীর হালিশহর থানার চৌধুরীপাড়া এলাকায় সোমবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে একটি শিল্পফ্লোরে আগুন লাগার ঘটনা ঘটেছে।আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।এখন পর্যন্ত আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত তুলে ধরা হবে।
চট্টগ্রাম নগরীর হালিশহর থানার চৌধুরীপাড়া এলাকায় সোমবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে একটি শিল্পফ্লোরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত তুলে ধরা হবে।