August 17, 2026, 5:00 pm
Title :
ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরাতে পদক্ষেপ নিয়েছে সরকার কালুরঘাটের স্বাধীনতা কমপ্লেক্স এখন ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম আমরা হানিমুন পিরিয়ডটা শেষ করেছি, এ সময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি দেশজুড়ে আ’লীগ-ছাত্রলীগের ‌‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব

সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ

Reporter Name
  • Update Time : Tuesday, July 28, 2026
  • 20 Time View

২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে সাত বছরের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনায় মোট ৭,৩৬৪ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন, যা দেশের মোট ৪৮,৭১৩ জন নিহতের ১৫.১১ শতাংশ বলে রোড সেফটি ফাউন্ডেশন মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে। এই সংখ্যা তুলে ধরে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বয়সভিত্তিক বিশ্লেষণে বলা হয়, ৫ থেকে ১৭ বছর বয়সী স্কুল ও মাদরাসার শিক্ষার্থী ছিলেন ৩,৩২৮ জন (৪৫.১৯%) এবং ১৮ থেকে ২৫ বছর বয়সী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ৪,০৩৬ জন (৫৪.৮০%)।

দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু ধরন অনুযায়ী পথচারী হিসেবে প্রাণ হারিয়েছেন ১,৯২৩ জন (২৬.১১%), যানবাহনের আরোহী হিসেবে ৯২৭ জন (১২.৫৮%), মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে ৩,৮৪১ জন (৫২.১৫%), বাইসাইকেল ও রিকশার আরোহী হিসেবে ৫১৯ জন (৭.০৪%) এবং অটোরিকশার চাকার সঙ্গে পোশাক পেঁচিয়ে ১৫৪ জন (২.০৯%) নিহত হয়েছেন। সড়কভিত্তিক হিসাবে মহাসড়কে ১,৪৮২ জন (২০.১২%), আঞ্চলিক সড়কে ২,১৪৯ জন (২৯.১৮%), শহরের সড়কে ১,৭৮৬ জন (২৪.২৫%) এবং গ্রামীণ সড়কে ১,৯৪৭ জন (২৬.৪৩%) শিক্ষার্থী নিহত হয়েছেন। পথচারী নিহতের ক্ষেত্রে জাতীয় মহাসড়কে ২৫১ জন (১৩.০৫%), আঞ্চলিক সড়কে ৪০৯ জন (২১.২৬%), শহরের সড়কে ৫৩৭ জন (২৭.৯২%) এবং গ্রামীণ সড়কে ৭২৬ জন (৩৭.৭৫%) নিহত হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com