August 17, 2026, 3:22 pm
Title :
শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব সরকারের ১৮০ দিন নিয়ে ই-বুক ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেফতার দেখানোর আদেশ মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত বিনিয়োগ-ব্যাংকিং-জ্বালানি সংকট, তারেক রহমানের সরকারের অর্জন কতটা? শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানা, নিবন্ধন-নবায়ন হবে না

উত্তরায় অবৈধভাবে আমদানি করা আইফোন-সোনার গহনা জব্দ, গ্রেফতার ৬

Reporter Name
  • Update Time : Wednesday, July 29, 2026
  • 19 Time View

রাজধানীর উত্তরা পশ্চিম থানার এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) পুলিশের বিশেষ অভিযানে অবৈধভাবে বিদেশ থেকে আনা ১১টি আইফোন ও ১০০.৩৩ গ্রাম ওজনের সোনার গহনা উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক দুপুর ২টার দিকে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে, বাড়ি নম্বর ২-এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তালিকায় রয়েছেন: মহিদুল ইসলাম (৩৬), মো. আমিনুল হক বিপ্লব (৩৬), জয়নব বেগম (৪০), ফিরোজা আলী বেগম (৪৪), নুর আজাহার (৬০) ও মো. আজিজুল হক (৩৭)।

উত্তরা পশ্চিম থানা ওই ঘটনায় মামলা দায়ের করেছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com