August 17, 2026, 12:00 pm
Title :
মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালামের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট ১৮০ দিনে কতটা এগোল বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি, ঝুলে আছে কত জনগণের অর্থ লোপাট যেন বন্ধ করা যায় সর্বাত্মক চেষ্টা করছি রাজনীতির জমিদারি প্রথা ভেঙ্গে নিরাপদ ক্যাম্পাস চাই। সকালে ভিডিও ভাইরাল, বিকেলেই পদ হারালেন ছাত্রদল নেতা নারায়ণগঞ্জে জমিয়তের জেলা-মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা ইরানে ‘নতুন যুদ্ধ’ চালাবেন ট্রাম্প ইরান যুদ্ধে অংশ না নেওয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের থমকে আছে উদ্যোগ, প্রাণ ফেরেনি অর্থনীতিতে প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে ৮ অনলাইন জুয়াড়ি আটক

Reporter Name
  • Update Time : Thursday, July 30, 2026
  • 15 Time View

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিউমার্কেট সংলগ্ন শফিক প্লাজায় র‍্যাবের অভিযানে বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে আটটার দিকে অনলাইন বেটিংয়ের আসর থেকে আট জনকে হাতেনাতে আটক করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে সাতটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নগদ ৬০৭১০ টাকা জব্দ করা হয়।

আটকের মধ্যে রয়েছেন—পূর্ব পাইকপাড়ার মৃত জগদীশ দেবনাথের ছেলে সুজন দেবনাথ (৪৮), কান্দিপাড়ার শাহজাহান ভূইয়ার ছেলে সালমান ভূঁইয়া (২৫), কন্দিপাড়ার মৃত মনির হোসেনের ছেলে মো. আকরাম হোসেন (৩৯), একই এলাকার মৃত আফরোজ মিয়ার ছেলে মো. কায়েস মিয়া (৪২), গোকর্ণঘাটের মদন কর্মকারের ছেলে ঝন্টু কর্মকার (৩৪), কাজীপাড়ার মৃত ইদন মিয়ার ছেলে মো. আলামিন (৪৫), জেলার নাসিরনগর উপজেলার নরহা গ্রামের আলমগীর চৌধুরীর ছেলে শাহাদাত হোসেন চৌধুরী (৩৮) এবং কসবা উপজেলার শ্যামবাড়ির মৃত খায়রুল বাসারের ছেলে মো. জহর (২৫)।

র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরনবী জানান, আটকরা দীর্ঘদিন ধরে অনলাইন বেটিং সাইট দিয়ে জুয়া পরিচালনা করে আসছিল এবং এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। আক্রান্তদের নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে; অনলাইন জুয়া নির্মূলের লক্ষ্যে র‍্যাব ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে বলে তিনি সতর্ক করেছেন। (সূত্র: জাগো নিউজ২৪, প্রতিবেদক: আবুল হাসনাত মো. রাফি)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com