March 3, 2026, 12:33 am
Title :
ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন : ট্রাম্প মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে আইআরজিসির হামলা, কোথায় তিনি মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরীতে নারীর গলায় চাকু ধরে ছিনতাই ইরানে ইসরায়েলের হামলায় চীনা নাগরিক নিহত আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক ৩ বিমান বিধ্বস্তের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র ইরানের ১৩০ শহরে ৫৫৫ জন নিহত: রেড ক্রিসেন্ট

১৬ বছর পর ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : Tuesday, October 14, 2025
  • 115 Time View

দীর্ঘ ১৬ বছর আবারো ফিফা বিশ্বকাপে দেখা যাবে দক্ষিণ আফ্রিকাকে। বিশ্বকাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার (১৪ অক্টোবর) রুয়ান্ডাকে ৩-০ ব্যবধানে হারিয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করলো তারা।
সবশেষ ঘরের মাটিতে ২০১০ সালের বিশ্বকাপ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। এবার ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে খেলবে তারা। সব মিলিয়ে নিজেদের ইতিহাসে এটি দলটির চতুর্থ বিশ্ব আসর।

রুয়ান্ডার বিপক্ষে ম্যাচটি না জিতলে অবশ্য সরাসরি টিকিট পাওয়া হতো না দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপ বাছাইয়ে আজ ‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছিল তারা। ঘরের মাঠের দর্শকদের আনন্দে ভাসিয়ে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় তারা। লিড এনে দেন থালেন্তে এমবাথা। এরপর ২৬তম মিনিটে ওসউইন অ্যাপোলিস ও ৭২তম মিনিটে এভিডেন্স মাকগোপা গোল করে দলকে বিশ্বকাপের টিকিট এনে দেন। তাতে উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয় তারা।

এ ম্যাচে হারলে বা ড্র করলে সুযোগ পেয়ে যেতো নাইজেরিয়া। একই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বেনিনকে ৪-০ গোলে হারিয়ে লাভ হলো না তাদের। দক্ষিণ আফ্রিকা থেকে এক পয়েন্ট কম থাকায় টেবিলের দুইয়ে থেকে বাছাই শেষ করতে হলো তাদের। তবে প্লে-অফ থেকে আফ্রিকার দশম দল হিসেবে জায়গা করে নেয়ার সুযোগ থাকছে তাদের সামনে।

ইতোমধ্যে মিশর, সেনেগাল, কেপ ভার্দে, মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া ও ঘানা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। কেবল বাকি আছে গ্রুপ ‘এফ’। ৯ ম্যাচ শেষে আইভোরি কোস্ট ২৩ আর গ্যাবন ২২ পয়েন্ট নিয়ে সুযোগের অপেক্ষায় আছে। শেষ ম্যাচে আইভোরি জিতলে কপাল পুড়বে গ্যাবনের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com