October 1, 2026, 8:49 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জন্য জরুরি নির্দেশনা

Reporter Name
  • Update Time : Friday, July 31, 2026
  • 69 Time View
দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে (পাইলট) ‘বইপড়া কর্মসূচি’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। সে লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের প্রতিটি উপজেলা বা থানা থেকে তিনটি করে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করতে জেলা শিক্ষা অফিসারদের নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক নির্দেশনায় এ তথ্য জানায় মাউশি। জারি করা নির্দেশনায় বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং উচ্চপর্যায়ের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচির পাইলট কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এতে বলা হয়, সব উপজেলা বা থানা থেকে একটি করে বালক বিদ্যালয়, একটি করে বালিকা বিদ্যালয় এবং একটি মাদরাসাসহ মোট তিনটি প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে। আগামী তিন দিনের মধ্যে এসব বিদ্যালয়ের তালিকা ই-মেইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে।

 

নির্দেশনায় বলা হয়, জেলা শিক্ষা কর্মকর্তারা (ডিইও) নিজ নিজ জেলার প্রতিটি উপজেলা এবং থানার নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর তালিকা একত্র করে অধিদপ্তরে প্রেরণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com