July 1, 2026, 10:11 am
Title :
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

আলোচনা ছাড়াই ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের ‘নজিরবিহীন’ সিদ্ধান্তে ক্ষোভ

Reporter Name
  • Update Time : Sunday, August 31, 2025
  • 118 Time View

ডাকসু নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখগুলোয় ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনীকে রাখার ঘোষণা নিয়ে প্রার্থীদের মধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে। রাজনীতিবিদরা বলছেন, সামরিক শাসনামলেও এরকম সিদ্ধান্ত নিতে দেখেননি তারা।

অতীতে জাতীয় নির্বাচনের সময় সেনা মোতায়েন করতে দেখা গেলেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসে ‘নজিরবিহীন’।

এমন একটি সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের কারো সঙ্গে আলোচনা করা হয়নি বলে অভিযোগ তুলেছেন প্রার্থীরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

“আমাদের কারো সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের একটা ইন্টারনাল (অভ্যন্তরীণ) ছাত্র সংসদ নির্বাচনের জন্য সেনাবাহিনী কেন মোতায়েন করা হবে, সেটাও আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়ের জন্য এটা প্রচণ্ড রকমের লজ্জাজনক একটা ব্যাপার,” বিবিসি বাংলাকে বলছিলেন ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা।

একই অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের আরেক প্রার্থী সাদিক কায়েমও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com