October 2, 2026, 12:54 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ইরানে আজ বা আগামীকালের মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন হামলার পরিকল্পনা

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 54 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র আজ শনিবার কিংবা আগামীকাল রোববারের মধ্যে ইরানে নতুন হামলা চালাতে পারে বলে জানা গেছে। শুক্রবার (৩১ জুলাই) দুই মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশিত হয়। তবে হামলার পরিধি কী হবে বা কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। কর্মকর্তারা এও সতর্ক করেছেন যে, পরিস্থিতি বদলালে এই পরিকল্পনা বাতিল হয়ে যেতে পারে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলার ইঙ্গিত দেওয়ার পরই এমন খবর সামনে আসে। এর আগে মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেছিলেন, ইরানের ওপর মার্কিন হামলা শিগগির থামার সম্ভাবনা কম। তিনি আরও বলেন, আমরা তাদের ওপর খুব শক্তিশালী আঘাত হানতে যাচ্ছি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল রাতে নতুন কোনো হামলার ঘোষণা আসেনি। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার ও শুক্রবার ইরানের বিরুদ্ধে কোনো নতুন সামরিক অভিযানের কথাও জানায়নি।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার চেষ্টার জবাবে তারা এক দফা বড় ধরনের হামলা চালিয়েছে। এদিকে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসের তথ্যমতে, হরমুজ প্রণালির কাছে একটি ট্যাংকার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। তবে এই হামলার দায় কার, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com