October 2, 2026, 12:16 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ব্রড পিক থেকে বিখ্যাত নেপালি পর্বতারোহীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2026
  • 85 Time View

কারাকোরাম পর্বতমালায় তুষারধসে নিখোঁজের তিনদিন পর আরও চার পর্বতারোহীর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার উদ্ধার হওয়াদের মধ্যে আছেন নেপালের বিখ্যাত পর্বতারোহী নির্মল পুর্জা। তিনি অভিযানের নেতৃত্বে ছিলেন।

পাকিস্তানের উত্তরাঞ্চলের এই পর্বতামলার ব্রড পিক অভিযানে যাওয়ার পথে গত বৃহস্পতিবার তুষারধসের শিকার হন পুর্জার সঙ্গে থাকা ১০ আরোহী। শনিবার অভিযান আয়োজনকারী সংগঠন এলিট এক্সপেড ঘোষণা দেয়, ওই ১০ জনের সবাই মারা গেছেন।

কারাকোরামের ব্রড পিকটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৪৭ মিটার উঁচুতে। এটি পৃথিবীর ১২তম ও কারাকোরাম রেঞ্জের তৃতীয় উচ্চতম পর্বত। এর অস্বাভাবিক লম্বা চূড়া প্রায় ২ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

আলপাইন ক্লাব অব পাকিস্তান এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকারীরা ব্রড পিকের প্রায় ৫ হাজার ৭০০ মিটার উঁচু স্থানে পুর্জার মরদেহ শনাক্ত করে। সেখানে আরও তিনজনের মরদেহ পাওয়া গেলেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার ১০ জন নিখোঁজের তথ্য সামনে আসার পর এএফপি জানায়, আরোহীদের মধ্যে নেপাল, পাকিস্তান, ওমান, চীন ও যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। নাসার তথ্য অনুযায়ী, ২০১২ সালের মার্চ পর্যন্ত ব্রড পিকে মোট ৪০৪ বার সফল অভিযান হয়েছে। ২১ জন পর্বতারোহী চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com