August 17, 2026, 4:08 pm
Title :
আমরা হানিমুন পিরিয়ডটা শেষ করেছি, এ সময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি দেশজুড়ে আ’লীগ-ছাত্রলীগের ‌‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব সরকারের ১৮০ দিন নিয়ে ই-বুক ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেফতার দেখানোর আদেশ মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত

বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, August 4, 2026
  • 18 Time View

আগামী বুধবার সকাল ৯টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের গৌরবোজ্জ্বল স্মৃতি এবং শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই এই জাদুঘরটি স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত দলিলপত্র এবং আলোকচিত্র পরিদর্শন করবেন। অনুষ্ঠানে বীর শহীদদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা তাদের স্মৃতিচারণ করবেন এবং আন্দোলনের পটভূমির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তৎকালীন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণমানুষের বিজয়ের চেতনাকে তুলে ধরা হবে।

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জানান, ২০২৪ সালের ডিসেম্বরে এই জাদুঘর প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণের পর দ্রুততার সঙ্গে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। মূলত ফ্যাসিবাদী শাসনের অনাচার ও বঞ্চনার ইতিহাস সংরক্ষণের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com