জুলাই গণঅভ্যুত্থানের মামলা দ্রুত নিষ্পত্তিতে পিপিদের নির্দেশ
Reporter Name
Update Time :
Tuesday, August 4, 2026
25 Time View
জুলাই গণঅভ্যুত্থানের মামলা দ্রুত নিষ্পত্তিতে পিপিদের নির্দেশ
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় ভুক্তভোগী শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের দায়ের করা মামলাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য কঠোর নির্দেশনা দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার আইন ও বিচার বিভাগ থেকে দেশের সব জেলা ও মহানগর পর্যায়ের পাবলিক প্রসিকিউটরদের (পিপি) কাছে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক নির্দেশনা পাঠানো হয়েছে।মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তরা দেশের বিভিন্ন স্থানে যেসকল মামলা করেছেন, সেগুলোর আইনি প্রক্রিয়া যেন কোনো বিলম্ব ছাড়াই সম্পন্ন হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখার গত ২১ জুনের চিঠির প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মামলাগুলো যথাযথভাবে পরিচালনা করে দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব হয়।
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় ভুক্তভোগী শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের দায়ের করা মামলাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য কঠোর নির্দেশনা দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার আইন ও বিচার বিভাগ থেকে দেশের সব জেলা ও মহানগর পর্যায়ের পাবলিক প্রসিকিউটরদের (পিপি) কাছে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক নির্দেশনা পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তরা দেশের বিভিন্ন স্থানে যেসকল মামলা করেছেন, সেগুলোর আইনি প্রক্রিয়া যেন কোনো বিলম্ব ছাড়াই সম্পন্ন হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণঅভ্যুত্থান শাখার গত ২১ জুনের চিঠির প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মামলাগুলো যথাযথভাবে পরিচালনা করে দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব হয়।