উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর, অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী
Reporter Name
Update Time :
Wednesday, August 5, 2026
24 Time View
উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর, অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী
২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাসকে ধরে রাখতে নির্মিত 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর'-এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরপরই জাদুঘরটির কার্যক্রম শুরু হয়। এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী দিনে জাদুঘরটি শুধুমাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহতদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা অনলাইনে আবেদন করার মাধ্যমে জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন। জাদুঘরটিতে জুলাই-আগস্টের আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল, স্থিরচিত্র, ভিডিওচিত্র ও শহীদদের ব্যবহৃত বিভিন্ন স্মারক যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে। দীর্ঘ ১৭ বছরের শাসন অবসানের পথ দেখানো এই গণঅভ্যুত্থানের...
২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাসকে ধরে রাখতে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরপরই জাদুঘরটির কার্যক্রম শুরু হয়। এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী দিনে জাদুঘরটি শুধুমাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহতদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা অনলাইনে আবেদন করার মাধ্যমে জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন। জাদুঘরটিতে জুলাই-আগস্টের আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিল, স্থিরচিত্র, ভিডিওচিত্র ও শহীদদের ব্যবহৃত বিভিন্ন স্মারক যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে। দীর্ঘ ১৭ বছরের শাসন অবসানের পথ দেখানো এই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।