August 17, 2026, 8:36 am
Title :
প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই শহীদ পরিবার-যোদ্ধারা সহায়তা পেয়েছেন হাজার কোটি টাকা

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 12 Time View

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে গত দুই বছরে সরকার মোট ১ হাজার ৬ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৮৪৩ জন শহীদ পরিবারকে আর্থিক অনুদান ও মাসিক ভাতার আওতায় আনা হয়েছে এবং ১৪ হাজার ৩৬৮ জন জুলাইযোদ্ধাকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া, গুরুতর আহত ১৫৪ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে ৩৬৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ও মাসিক ভাতা দেওয়া হচ্ছে, তবে পারিবারিক জটিলতার কারণে অনেক ক্ষেত্রে এই ভাতা একাধিক সদস্যদের মধ্যে বণ্টন করতে হচ্ছে। পাশাপাশি, অতি গুরুতর, গুরুতর ও সাধারণ আহতদের জন্য শ্রেণিভিত্তিক এককালীন অনুদান এবং মাসিক ভাতার ব্যবস্থাও চলমান রয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ পারিবারিক জটিলতা নিরসন করা হয়েছে এবং বাকিগুলো নিষ্পত্তির প্রক্রিয়া চলছে।

দীর্ঘমেয়াদী পুনর্বাসনের লক্ষ্যে সরকার প্রায় তিন হাজার জুলাইযোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে, যার একটি বড় অংশ যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর বাইরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্পসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে আরও ২৫৩ জন যোদ্ধার তালিকা গেজেটভুক্তির অপেক্ষায় রয়েছে এবং নতুন করে তাদের আত্মকর্মসংস্থানের উপযোগী করে তুলতে একটি পৃথক প্রকল্প তৈরির পরিকল্পনা প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com