লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
Reporter Name
Update Time :
Wednesday, August 5, 2026
17 Time View
লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
রাজধানীতে নবনির্মিত 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর' উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পরপরই তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং সেখানে প্রদর্শিত জুলাই-আগস্ট অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ দলিল, আলোকচিত্র ও ব্যক্তিগত সামগ্রী পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।জাদুঘর পরিদর্শনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী গণভবনে ব্যবহৃত সেই আলোচিত 'লাল টেলিফোনটি' দেখেন, যা এখন জাদুঘরের অন্যতম আকর্ষণ। এই টেলিফোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা বিভিন্ন ফোনালাপ শোনার সুযোগ রাখা হয়েছে। জাদুঘরটি মূলত জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও তথ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই স্থাপন করা হয়েছে, যেখানে অডিও-ভিডিও নথিসহ গুরুত্বপূর্ণ স্মারক সংরক্ষিত থাকবে।
রাজধানীতে নবনির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পরপরই তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং সেখানে প্রদর্শিত জুলাই-আগস্ট অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ দলিল, আলোকচিত্র ও ব্যক্তিগত সামগ্রী পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
জাদুঘর পরিদর্শনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী গণভবনে ব্যবহৃত সেই আলোচিত ‘লাল টেলিফোনটি’ দেখেন, যা এখন জাদুঘরের অন্যতম আকর্ষণ। এই টেলিফোনের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেকর্ড করা বিভিন্ন ফোনালাপ শোনার সুযোগ রাখা হয়েছে। জাদুঘরটি মূলত জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও তথ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই স্থাপন করা হয়েছে, যেখানে অডিও-ভিডিও নথিসহ গুরুত্বপূর্ণ স্মারক সংরক্ষিত থাকবে।