জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা
Reporter Name
Update Time :
Wednesday, August 5, 2026
10 Time View
জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখতে প্রতিষ্ঠিত 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর' আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। বুধবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের দিন এটি কেবল আমন্ত্রিত অতিথি ও আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত ছিল।জাদুঘরটি দেখার আগ্রহীদের আগে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে টিকিট সংগ্রহ করতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই জাদুঘর। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড় এড়াতে সময়ভিত্তিক স্লট নির্ধারণ করা হয়েছে এবং দর্শনার্থীদের অনলাইনে...
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধরে রাখতে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। বুধবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের দিন এটি কেবল আমন্ত্রিত অতিথি ও আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত ছিল।
জাদুঘরটি দেখার আগ্রহীদের আগে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে টিকিট সংগ্রহ করতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই জাদুঘর। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড় এড়াতে সময়ভিত্তিক স্লট নির্ধারণ করা হয়েছে এবং দর্শনার্থীদের অনলাইনে বরাদ্দকৃত নির্দিষ্ট সময়েই সেখানে উপস্থিত থাকতে হবে।