August 8, 2026, 8:23 am
Title :
বৃষ্টি আর জলাবদ্ধতায় নষ্ট শত শত একর জমির সবজি আওয়ামী লীগের নেতারা ভারতে দুই বছর কীভাবে কাটালেন? বরগুনায় কিশোর নির্যাতনের ঘটনায় আদালতের মামলা পল্লবীর মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে বিএনপিকর্মী আহত হবিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক প্রকল্প বাস্তবায়নের ধীরগতিই অর্থনৈতিক সমৃদ্ধির বড় বাধা: অর্থ উপদেষ্টা স্বস্তির বার্তা পেলেন থালাপতি বিজয়, বিচ্ছেদের মামলা তুলে নিলেন স্ত্রী ২০ টাকার লটারিতে কপাল খুলল কৃষক হানিফের, পাচ্ছেন ৩০ লাখ! পল্লবীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, চাপাতিসহ আটক ২ ঢাবির নারী শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানালেন ডাকসু সদস্য সর্ব মিত্র

তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

Reporter Name
  • Update Time : Thursday, August 6, 2026
  • 7 Time View

নিউজ ডেস্ক:
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্ট থেকে জামিন পাওয়া সেই জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পুলিশকে তাকে গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার তার জামিন স্থগিত করে এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

এর আগে রোববার (০২ আগস্ট) হাফিজুর রহমানকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। এরপর মঙ্গলবার (০৪ আগস্ট) সন্ধ্যার পর জামিনে মুক্তি পান তিনি। তবে তার এই জামিনাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এ নিয়ে শুনানি শেষে চেম্বার আদালত হাফিজুর রহমানের জামিন রোববার (৯ আগস্ট) পর্যন্ত স্থগিত করে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। অন্যথায় তাকে গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীকেও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর ফেরেননি তনু। পরে অনেক খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তার মরদেহ পাওয়া যায়। ওই সময় মরদেহ দেখে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

এর পরদিন তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com