রাজধানীর গুলশানে গোপন বৈঠক করার সময় আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে আটক করেছে গুলশান থানা পুলিশ। গত শুক্রবার রাতে পুলিশ প্লাজার পঞ্চম তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই সফল অভিযানটি পরিচালনা করে।গ্রেফতারকৃতদের মধ্যে মেহেদী মাসুদ চৌধুরী, এস এম রেজওয়ান হাবিব আলিফ, নান্নু মিয়া, আমিনুর রহমান, সজল আহমেদ ও ইব্রাহিম হোসেন রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই বৈঠকে তারা রাজধানীতে একটি মিছিল করার পরিকল্পনা করছিলেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
রাজধানীর গুলশানে গোপন বৈঠক করার সময় আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে আটক করেছে গুলশান থানা পুলিশ। গত শুক্রবার রাতে পুলিশ প্লাজার পঞ্চম তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই সফল অভিযানটি পরিচালনা করে।
গ্রেফতারকৃতদের মধ্যে মেহেদী মাসুদ চৌধুরী, এস এম রেজওয়ান হাবিব আলিফ, নান্নু মিয়া, আমিনুর রহমান, সজল আহমেদ ও ইব্রাহিম হোসেন রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই বৈঠকে তারা রাজধানীতে একটি মিছিল করার পরিকল্পনা করছিলেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।