August 8, 2026, 8:05 am
Title :
আওয়ামী লীগের নেতারা ভারতে দুই বছর কীভাবে কাটালেন? বরগুনায় কিশোর নির্যাতনের ঘটনায় আদালতের মামলা পল্লবীর মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে বিএনপিকর্মী আহত হবিগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পলাতক প্রকল্প বাস্তবায়নের ধীরগতিই অর্থনৈতিক সমৃদ্ধির বড় বাধা: অর্থ উপদেষ্টা স্বস্তির বার্তা পেলেন থালাপতি বিজয়, বিচ্ছেদের মামলা তুলে নিলেন স্ত্রী ২০ টাকার লটারিতে কপাল খুলল কৃষক হানিফের, পাচ্ছেন ৩০ লাখ! পল্লবীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, চাপাতিসহ আটক ২ ঢাবির নারী শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানালেন ডাকসু সদস্য সর্ব মিত্র জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণে ঢাবির বিদেশি শিক্ষার্থীরা

বনানীতে মশাল মিছিলের চেষ্টা: ৩ জন কারাগারে, ৪ শিশু উন্নয়নকেন্দ্রে

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 13 Time View

রাজধানীর বনানীতে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মশাল মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে আটক সাতজনকে আদালতে হাজির করা হয়েছে। শুক্রবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তিন প্রাপ্তবয়স্ক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বাকি চারজনকে গাজীপুরের শিশু উন্নয়নকেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তীতে রিমান্ডের আবেদন করতে পারেন বলে আদালতকে জানিয়েছেন।

তদন্তকারী কর্মকর্তার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাতে বনানী এলাকার ডলফিন ভাস্কর্য ও আর্মি স্টেডিয়াম সংলগ্ন মহাসড়কে শতাধিক ব্যক্তির একটি দল নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিল বের করার চেষ্টা করে। খবর পেয়ে বনানী থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাতজনকে হাতেনাতে আটক করে। ঘটনাস্থল থেকে পুলিশ ৭০টি মশাল, একটি ব্যানার ও ৭৭টি ফেস মাস্ক জব্দ করেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com