August 8, 2026, 6:49 am
Title :
স্বস্তির বার্তা পেলেন থালাপতি বিজয়, বিচ্ছেদের মামলা তুলে নিলেন স্ত্রী ২০ টাকার লটারিতে কপাল খুলল কৃষক হানিফের, পাচ্ছেন ৩০ লাখ! পল্লবীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া, চাপাতিসহ আটক ২ ঢাবির নারী শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানালেন ডাকসু সদস্য সর্ব মিত্র জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণে ঢাবির বিদেশি শিক্ষার্থীরা জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলেসহ ৫ জন কারাগারে বিএনপি মরলে জামায়াত ও এনসিপিকেও মরতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৭ নারী আটক

পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলেসহ ৫ জন কারাগারে

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 3 Time View

নোয়াখালীর বেগমগঞ্জে পর্নোগ্রাফি তৈরি ও তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক পরিবারের সদস্যসহ মোট পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাদের জেলহাজতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে এবং আটকে রাখা চার তরুণীকে উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে সালাউদ্দিন বিপ্লব, তার স্ত্রী পারভিন আক্তার, দুই ছেলে ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন ফাহিম এবং তাদের সহযোগী আব্দুর রহিম রয়েছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ভুক্তভোগী এক তরুণীর কল পেয়ে পুলিশ এই অভিযান চালায়। ঘটনাস্থল থেকে ভিডিও ধারণের সরঞ্জাম, মোবাইল ফোন, ধারালো অস্ত্র ও নগদ প্রায় দুই লাখ টাকা জব্দ করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, পার্লারে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ওই বাসায় আটকে রেখে জোরপূর্বক পর্নোগ্রাফি ভিডিও ধারণ করা হতো এবং অনলাইনে প্রচার করে অর্থ হাতিয়ে নেওয়া হতো।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের কারাগারে পাঠানোর পাশাপাশি উদ্ধার হওয়া তরুণীদের আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নোয়াখালীর ওই আবাসিক ভবনে অবস্থান করে এই অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com