October 2, 2026, 2:26 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মী-সমর্থকরা

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 36 Time View

পাবনার বেড়া মডেল থানার অদূরে স্টেডিয়াম এলাকায় পুলিশের হেফাজত থেকে সোহেল রানা নামের এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারের পর থানায় নেওয়ার পথে স্থানীয় কর্মী-সমর্থকরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হন এবং কৌশলে ওই নেতাকে পুলিশের কাছ থেকে মুক্ত করে নিয়ে যান। বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল রানার বিরুদ্ধে আগে থেকেই দুটি গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তাকে ধরতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করলে স্থানীয়রা পুলিশের কাজে বাধা দেন। বর্তমানে তাকে পুনরায় গ্রেফতার করতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। এছাড়া, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com