October 3, 2026, 2:21 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

বৃদ্ধকে ধরে নিয়ে গেছে বিএসএফ, জবাবে ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

Reporter Name
  • Update Time : Saturday, August 8, 2026
  • 46 Time View

পঞ্চগড়ের সাতমেরা সীমান্তে বিএসএফ কর্তৃক এক বৃদ্ধকে ধরে নিয়ে যাওয়ার ঘটনার জের ধরে উত্তেজনা ছড়িয়েছে। গত বুধবার তমিজ উদ্দিন নামের ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছে পৌঁছালে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। বৃদ্ধের পরিবারের দাবি, তিনি শারীরিকভাবে অসুস্থ এবং কানে কম শোনেন, অসাবধানতাবশত তিনি সীমান্তের কাছে চলে গিয়েছিলেন।

এই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে স্থানীয়রা ভারত থেকে আসা দীপঙ্কর গোপ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন। তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে চলে এলে এলাকাবাসী তাকে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। আটককৃত ওই ব্যক্তি ভারতের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের কড়া নজরদারিতে রয়েছেন।

ঘটনার পর বিজিবি বা বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা না হলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com