August 10, 2026, 6:46 pm

৬৫ বছরের নারীর পেট থেকে বের হলো সাড়ে ৬ কেজির টিউমার

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 5 Time View

চাঁদপুরের মেরিন হাসপাতালে এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ৬৫ বছর বয়সী এক নারীর পেট থেকে প্রায় সাড়ে ছয় কেজি ওজনের একটি বিশালাকার টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। ফুটবল আকৃতির এই টিউমারটি প্রায় দুই ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টায় বের করেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। বর্তমানে রোগী মিলন বেগম সুস্থ আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

দীর্ঘদিন ধরে পেটের অস্বস্তি ও ফুলে যাওয়া সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধা। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার পেটে বিরল আকৃতির টিউমার ধরা পড়ে। টিউমারটি অত্যন্ত বড় এবং ঝুকিপূর্ণ হওয়ায় অন্য চিকিৎসকরা অস্ত্রোপচারের বিষয়ে সতর্কতা অবলম্বন করেছিলেন। তবে শেষ পর্যন্ত চাঁদপুর মেরিন হাসপাতালের একদল দক্ষ সার্জনের সাহসী ও মানবিক সিদ্ধান্তে সফল অস্ত্রোপচারটি সম্পন্ন হয়।

সার্জন ডা. এইচ এম হাসান ইমাম সানীর নেতৃত্বে পরিচালিত এই মেডিকেল টিমে ছিলেন ডা. মো. হাসান জুলকার নাইনসহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। চিকিৎসকদের মতে, এত বড় টিউমার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করায় অস্ত্রোপচারটি ছিল বেশ জটিল। তবুও সকল চ্যালেঞ্জ কাটিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com