August 10, 2026, 12:38 pm

ট্রেনের অপেক্ষায় থাকা নারীর প্রাণ গেলো অন্য ট্রেনের নিচে পড়ে

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 5 Time View

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় মরিয়ম বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম কিশোরগঞ্জের বাজিতপুরের বাসিন্দা এবং ভৈরব সদর এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করতেন। জানা গেছে, তিনি কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে প্ল্যাটফর্মে এগারোসিন্ধুর ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে মোবাইল চুরিকে কেন্দ্র করে লোকজনের ভিড়ের মধ্যেই ঢাকা থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় মরিয়ম লাইনের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অন্যটিতে মারাত্মক জখম হয়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ভৈরব রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com