October 1, 2026, 10:26 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

এনটিআরসিএ নয়, ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ!

Reporter Name
  • Update Time : Sunday, August 9, 2026
  • 61 Time View

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বর্তমানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে যে কেন্দ্রীয়ভাবে নিয়োগ সুপারিশ করা হয়, তা বাতিল করে পুনরায় স্থানীয় পর্যায়ে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া ফিরিয়ে আনার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বৈঠকে এই বিষয়টি পর্যালোচনার জন্য উত্থাপিত হয়েছে।

আইন মন্ত্রণালয়ের পরামর্শ এবং আইনি কাঠামোর সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই এমন চিন্তাভাবনা করা হচ্ছে। কর্মকর্তাদের মতে, এনটিআরসিএ-এর মূল দায়িত্ব কেবল নিবন্ধন সনদ প্রদান করা, নিয়োগের সুপারিশ করা তাদের আইনি কাজের পরিধির মধ্যে পড়ে না। এছাড়া, কেন্দ্রীয়ভাবে নিয়োগের কারণে শিক্ষকদের অনেক সময় নিজ এলাকা থেকে দূরবর্তী প্রতিষ্ঠানে কাজ করতে হয়, যা তাদের জন্য কষ্টসাধ্য। স্থানীয় পর্যায়ে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ চালু হলে শিক্ষকরা নিজ জেলায় চাকরির সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব জানিয়েছেন, সরকারিভাবে বিভিন্ন প্রস্তাব নিয়ে বিচার-বিশ্লেষণ করা হয় এবং জনস্বার্থে যেটি সুবিধাজনক হবে, সরকার শেষ পর্যন্ত সেটিই গ্রহণ করবে। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এনটিআরসিএ কেন্দ্রীয়ভাবে শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছে এবং এ পর্যন্ত পৌনে দুই লাখের বেশি শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com