August 10, 2026, 10:51 am

জ্বালানি খাত বেসরকারিতে গেলে লুটপাটের নতুন দিগন্ত উন্মুক্ত হবে

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 5 Time View

জ্বালানি খাতের আমদানি, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সরকারি উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের মতো জ্বালানি খাতকেও বেসরকারি খাতে ছেড়ে দিলে দেশব্যাপী ব্যাপক লুটপাটের সুযোগ তৈরি হবে, যার মাসুল দিতে হবে সাধারণ জনগণকে। অতীতে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে বিদ্যুৎ খাতকে যেভাবে সংকটে ফেলা হয়েছে, নতুন এই সিদ্ধান্তের ফলে একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এক বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, দেশের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বাণিজ্যিক সুশাসনের চরম অভাব রয়েছে। মুনাফালোভী এই প্রতিষ্ঠানগুলো আইনের শাসনের তোয়াক্কা না করে দুর্নীতি ও অনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে কাজ হাসিলে অভ্যস্ত। আইএমএফ বা বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী জনগুরুত্বপূর্ণ খাতে ভর্তুকি প্রত্যাহার বা বেসরকারিকরণ না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোও জ্বালানির মতো মৌলিক খাতে ভর্তুকি প্রদান করে থাকে।

মাওলানা গাজী আতাউর রহমান সরকারি অর্থের সংকট নিরসনে জ্বালানি খাত বেসরকারি করার পরিবর্তে রাজস্ব আদায়ের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন। তিনি অভিযোগ করেন যে, বর্তমানে কর-জিডিপি অনুপাত কম হওয়ার মূল কারণ রাজস্ব খাতের ব্যাপক দুর্নীতি। সিস্টেমলস কমানো এবং রাজস্ব বিভাগে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমেই দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি মনে করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com