দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় অনুযায়ী, শহরটির বিভিন্ন এলাকায় আলাদা তিনটি গোলাগুলির ঘটনায় মোট ১১ জন প্রাণ হারিয়েছেন।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হত্যাকাণ্ডগুলো উদ্দেশ্যপ্রণোদিত। তবে ঠিক কী কারণে বা কারা এই ভয়াবহ হামলার সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনে নিরাপত্তা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানা গেছে।