এনকাউন্টারে পুলিশ, সুযোগে পাশের দোকান থেকে ৮ লাখ টাকার মোবাইল চুরি
Reporter Name
Update Time :
Monday, August 10, 2026
5 Time View
এনকাউন্টারে পুলিশ, সুযোগে পাশের দোকান থেকে ৮ লাখ টাকার মোবাইল চুরি
ভারতের গাজিয়াবাদে পুলিশের এনকাউন্টার চলাকালীন আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যস্ততার সুযোগ নিয়ে এক মোবাইল দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। পুলিশ যখন ওই এলাকাতেই দুই অপরাধীকে ধরতে অভিযান চালাচ্ছিল, ঠিক তখনই মাত্র ৪০০ মিটার দূরত্বে অবস্থিত হাজি ইলিয়াসের মার্কেটের একটি দোকানের তালা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে।দোকান মালিক জানিয়েছেন, শনিবার রাতে দোকান বন্ধ করে যাওয়ার পর পরদিন সকালে ফিরে তিনি তালা ভাঙা অবস্থায় দেখতে পান। দোকান থেকে প্রায় ৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন মডেলের মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্ত। দোকানের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে চুরির কাজে অংশ নিতে দেখা গেলেও এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব...
ভারতের গাজিয়াবাদে পুলিশের এনকাউন্টার চলাকালীন আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যস্ততার সুযোগ নিয়ে এক মোবাইল দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। পুলিশ যখন ওই এলাকাতেই দুই অপরাধীকে ধরতে অভিযান চালাচ্ছিল, ঠিক তখনই মাত্র ৪০০ মিটার দূরত্বে অবস্থিত হাজি ইলিয়াসের মার্কেটের একটি দোকানের তালা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে।
দোকান মালিক জানিয়েছেন, শনিবার রাতে দোকান বন্ধ করে যাওয়ার পর পরদিন সকালে ফিরে তিনি তালা ভাঙা অবস্থায় দেখতে পান। দোকান থেকে প্রায় ৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন মডেলের মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্ত। দোকানের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে চুরির কাজে অংশ নিতে দেখা গেলেও এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ফুটেজ দেখে অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।