August 17, 2026, 5:15 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

মিশরে ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার, দেশে ফিরছেন শিগগির

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 13 Time View

ইউরোপে পাড়ি জমানোর চেষ্টাকালে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থায় উদ্ধার হওয়া ১৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে মিশরের কায়রোস্থ বাংলাদেশ দূতাবাস। লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করা একটি রাবারের নৌকা মাঝ সমুদ্রে দিক হারিয়ে ফেললে ডেনমার্কের একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে মিশরীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করে। বর্তমানে তারা পোর্ট সাঈদ সিকিউরিটি সেন্টারের হেফাজতে রয়েছেন এবং দূতাবাসের কর্মকর্তাদের সাথে সাক্ষাতে তারা দ্রুত নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে তারা জমিজমা বিক্রি করে বা ঋণ নিয়ে ১০ থেকে ২৫ লাখ টাকা খরচ করেছিলেন। উন্নত জীবনের আশায় লিবিয়া থেকে যাত্রা করলেও দিকনির্ণয় ব্যবস্থা না থাকায় নৌকাটি মাঝ সাগরে অচল হয়ে পড়ে এবং প্রায় ৪৮ ঘণ্টা খাদ্য ও পানীয়হীন অবস্থায় চরম ঝুঁকির মুখে কাটাতে হয় তাদের। দীর্ঘ এই সমুদ্রযাত্রায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়া এই প্রবাসীদের আইনি সহায়তা ও ট্রাভেল পারমিট প্রদানের মাধ্যমে দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে দূতাবাস। এ ধরনের অবৈধ ও বিপজ্জনক পথে পাড়ি জমানোর ভয়াবহ পরিণতির বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com