August 17, 2026, 7:41 am
Title :
সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি

জিয়াউল আহসান ও তারেক সাঈদকে গ্রেফতার দেখানো হলো

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 15 Time View

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পৃথক দুটি মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং তারেক সাঈদ মোহাম্মদকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সোমবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত এই আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী এই দুই সাবেক কর্মকর্তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

প্রসিকিউটর শাইখ মাহদী জানিয়েছেন, ২০১৩ সালে লক্ষ্মীপুরে বিএনপি নেতা আব্দুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে হত্যা এবং বেল্লাল হোসেনকে গুম করার ঘটনায় তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। একই বছরের নভেম্বরে কুমিল্লার লাকসামের দুই বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজ গুমের ঘটনাতেও তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঘটনার সময় তারেক সাঈদ র‍্যাব-১১-এর অধিনায়ক এবং জিয়াউল আহসান র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।

অন্যদিকে, আদাবরের শিক্ষার্থী জাকির হোসেনকে গুমের অভিযোগে র‍্যাবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা আব্দুল্লাহ আল মোমেনকে আগামী ২৭ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। মোমেন বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন। গুম ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত সাপেক্ষে এ সংক্রান্ত সকল মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে আদালতকে জানিয়েছে প্রসিকিউশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com