August 12, 2026, 8:46 pm
Title :
ভারতে বাজার করতে বেরিয়েছিলেন মুসলিম নারী, তুলে বাংলাদেশে পুশ-ইন ফ্যাসিস্টকে খুশি করতে একাত্তরকে মুছে ফেলার চেষ্টা চলছে: রিজভী অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল, রাষ্ট্রপতি পদে আগাম নাম প্রকাশ করবে না বিএনপি ফ্যামিলি কার্ডের জরিপকারী নিয়ে দলীয়করণের অভিযোগ জামায়াতের ফ্যামিলি কার্ড নিয়োগ নিয়ে পদত্যাগ, সেই ছাত্রদল নেতা বললেন ‘সংগঠনের সঙ্গেই আছি’ বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী চাঁদাবাজির মামলায় কারাগারে থাকা জামায়াত নেতার পাশে দাঁড়ালেন দল থেকে বহিষ্কৃত এমপি নজরুল নাটোরে ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ তরুণদের দক্ষ করে তুললে তারা বিশ্বের সম্পদ হবে: সমাজকল্যাণমন্ত্রী রোমে বিএনপি নেতা ফারুককে অভ্যর্থনা

ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 23 Time View

নিউজ ডেস্ক:
গাইবান্ধার ফুলছড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। মূলত ফ্যামিলি কার্ড শুমারিতে তথ্য সংগ্রকারী ও সুপারভাইজর পদে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আজ মঙ্গলবার এমন ঘটনা তৈরি হয়েছে। এর আগে নিয়োগবঞ্চিত প্রার্থী ও বিএনপির নেতাকর্মীরা সেখানে বিক্ষোভ করেন।

একই অভিযোগে জেলার আরও তিন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এর মধ্যে সুন্দরগঞ্জে ইউএনও কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া গত সোমবার রাতে জেলার পলাশবাড়ী ও সাদুল্লাপুরে বিক্ষোভ মিছিল করা হয়।

গত সোমবার বিকেলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজর পদের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হয়। এর পর মঙ্গলবার দুপুরে ফুলছড়ি উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং উত্তীর্ণ হতে না পারা ব্যক্তিরা এই ফল বাতিলের দাবিতে ইউএনও কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল মিয়া বলেন, আমি নিজেও সুপারভাইজর পদে আবেদন করেছিলাম। কিন্তু চূড়ান্ত তালিকায় নাম নেই। আমার দুবার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। গোটা উপজেলার সাত ইউনিয়নে মাত্র চার থেকে পাঁচজনকে চূড়ান্ত তালিকায় স্থান দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, প্রকাশিত ফলে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামও রয়েছে। তাই ক্ষুব্ধ হয়ে দলীয় নেতাকর্মী ও নিয়োগবঞ্চিতরা এই ঘটনা ঘটান। তিনি অবিলম্বে এই ফল বাতিলের দাবি জানান।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম জানান, বিষয়টি তিনি সামাজিক মাধ্যমে দেখেছেন। এ নিয়ে ইউএনও কার্যালয় থেকে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com