August 12, 2026, 5:52 pm

ভারতের বিখ্যাত দুলাল চন্দ্র ভড়ের তালমিছরি তৈরি হচ্ছিল বগুড়ায়!

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 12 Time View

বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ভারতের নামকরা ‘দুলাল চন্দ্র ভড়’ ব্র্যান্ডের নকল তালমিছরি তৈরির দায়ে ‘পূজা মিছরি ঘর’ নামক একটি কারখানাকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন, র‍্যাব-১২ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই অনিয়ম ধরা পড়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায়, নিবন্ধনহীন এই কারখানায় অত্যন্ত নোংরা পরিবেশে চিনি ও পুরোনো মিছরি গলিয়ে নতুন করে ভেজাল পণ্য উৎপাদন করা হচ্ছিল।

অভিযানকালে কারখানার ভেতরে মাছি ও পোকামাকড়সহ অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়। প্রতারণামূলকভাবে এসব পণ্যে জনপ্রিয় ভারতীয় ব্র্যান্ডের নকল মোড়ক ব্যবহার করে বাজারে সরবরাহ করা হচ্ছিল। ঘটনাস্থলে জব্দ করা প্রায় দুই ড্রাম ভেজাল মিছরি জনসম্মুখে ধ্বংস করা হয়েছে এবং কারখানার মালিক সুমা সরকারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগেও চলতি বছরের মার্চ মাসে নিষিদ্ধ টেক্সটাইল রং ও রাসায়নিক ব্যবহারের দায়ে এই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com