August 17, 2026, 4:17 am
Title :
শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

আফতাবনগরে ডাকাতির প্রস্তুতি, ডিবির গুলিতে যুবক আহত

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 9 Time View

রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে গোলাগুলির ঘটনায় মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আফতাবনগরের এম ব্লকের ৫ নম্বর সেক্টরের স্ট্যান্ড হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। আহত পাভেলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ের বাকেরগঞ্জ গ্রামে, তবে তিনি বর্তমানে খিলগাঁওয়ের গোড়ান এলাকায় বসবাস করছেন।

অভিযানে থাকা গুলশান ডিবির পরিদর্শক আনোয়ার জানান, অপরাধীরা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাভেল নিজের কাছে থাকা পিস্তল দিয়ে গুলি চালানোর চেষ্টা করলে আত্মরক্ষার্থে ডিবি পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে পাভেলের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। বর্তমানে আহত যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com