August 15, 2026, 4:04 am
Title :
ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন গরম-লোডশেডিংয়ে মরছে মুরগি, পথে বসছেন খামারিরা শিপইয়ার্ডে দুর্ঘটনায় দায়ীদের শাস্তি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়পুকুরিয়ার একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ প্রত্যাখ্যান-অনাগ্রহে বিড়ম্বনায় জেলেনস্কি, পাচ্ছেন না যোগ্য প্রার্থী! গাজায় নিহত ৭৩ হাজার ৩৮৯, ফিলিস্তিনিদের কণ্ঠরোধ করছে সামাজিক মাধ্যম এপিএসসির উপদেষ্টা হলেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা, বাড়ানো হয়েছে তল্লাশি মাদক ব্যবসায়ী ১০০ কোটি টাকা দিলেও নেব না: ওসি ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

উদীচীর কার্যক্রমে নিষেধাজ্ঞার আবেদন খারিজ

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 8 Time View

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা একটি আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সহকারী জেলা জজ আদালত এ আদেশ প্রদান করেন। ফলে সংগঠনটির নির্ধারিত সম্মেলনসহ সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা রইল না।

চলতি বছরের এপ্রিলে মাহমুদ সেলিম ও অমিত রঞ্জন দে নামের দুই ব্যক্তি উদীচীর কেন্দ্রীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছিলেন। পরবর্তীতে ১০ জুলাই ঢাকা মহানগরের চতুর্দশ সম্মেলনের ওপরও নিষেধাজ্ঞা চাওয়া হয়। উভয়পক্ষের শুনানি এবং বিবাদীপক্ষের উপস্থাপিত গঠনতান্ত্রিক নথিপত্র ও তথ্য পর্যালোচনার পর আদালত আবেদনটি নামঞ্জুর করেন।

আদেশের পর বিবাদীপক্ষের আইনজীবীরা জানান, আদালতের এই রায়ের মাধ্যমে উদীচীর বর্তমান কমিটির বৈধতা এবং কার্যক্রমের ধারাবাহিকতা পুনরায় প্রতিষ্ঠিত হলো। এর ফলে সংগঠনটি এখন থেকে কোনো বাধা ছাড়াই তাদের সাংগঠনিক এজেন্ডা ও সম্মেলন সম্পন্ন করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com