August 17, 2026, 3:26 am
Title :
তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার?

কাজীর দেউরী থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করলো চসিক

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 8 Time View

চট্টগ্রাম নগরীর এস এস খালেদ সড়কের কাজীর দেউরী থেকে লালখান বাজার পর্যন্ত অংশকে দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানের মাধ্যমে দীর্ঘদিনের অবৈধ স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়ে ফুটপাতগুলোকে সাধারণ পথচারীদের হাঁটার জন্য উপযোগী ও উন্মুক্ত করা হয়েছে।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সড়কটির দুই পাশের ফুটপাত দখল করে গড়ে তোলা বিভিন্ন টং দোকান ও ফুড কার্ট অপসারণ করা হয়। অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও সার্বিক সহযোগিতা প্রদান করেন।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতগুলোতে জনদুর্ভোগ লাঘব করতে চসিকের নিয়মিত উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতে ফুটপাত দখলমুক্ত করার এই ধারা বজায় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com