ইরানকে আন্তর্জাতিক অঙ্গনে অর্থনৈতিকভাবে একঘরে করে ফেলার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বৃহস্পতিবার রাতে নিউজম্যাক্স নামে একটি রক্ষণশীল টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কড়া বার্তা প্রদান করেন।
মার্কিন অর্থমন্ত্রীর এই বক্তব্য ইরানের ওপর ওয়াশিংটনের বর্ধিত নিষেধাজ্ঞার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। দেশটির অর্থনৈতিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্র নতুন কোনো পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।