October 2, 2026, 12:38 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

‎জবিতে সাংবাদিকদের সঙ্গে ছাত্র মজলিসের মতবিনিময় ও সম্মাননা প্রদান

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 57 Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বিশ্ববিদ্যালয় শাখা। গত ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের একটি কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে গত ৪ আগস্ট ছাত্রদলের হামলায় আহত সাংবাদিকদের সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়েছে। সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতার কথা শোনেন সংগঠনটির নেতারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত ছাত্র মজলিস জবি শাখার আহ্বায়ক সজীব মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব ওবায়দুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ। বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়ে সুস্থ রাজনীতির চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, পেশী শক্তির রাজনীতি শিক্ষার্থীদের জীবনে দীর্ঘমেয়াদী ক্ষত সৃষ্টি করে, যা কোনোভাবেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ও গঠনমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com