August 17, 2026, 4:43 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

নিউইয়র্কে মঞ্চস্থ হলো রবীন্দ্র নৃত্যনাট্য শ্যামা

Reporter Name
  • Update Time : Thursday, October 16, 2025
  • 123 Time View

সুরের ধারার নিবেদনে নিউইয়র্কে মঞ্চস্থ হলো রবীন্দ্র নৃত্যনাট্য শ্যামা-প্রেম আত্মদান প্রায়শ্চিত্ত। ১১ অক্টোবর বিকেলে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এই নৃত্যনাট্যের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। এ ধরনের ব্যতিক্রমী আয়োজন দর্শক শ্রোতাদের বিমোহিত করে। রেজওয়ানা চৌধুরী বন্যা বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি এখানেই একটি সুরের ধারা তৈরি করেছেন। এরই ব্যানারে এই অনুষ্ঠান হলো।
আয়োজকেরা জানান, এটি একটি ব্যতিক্রমী আয়োজন ছিল। এখানে দেশ-বিদেশ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার দর্শকেরা এসেছেন। অস্ট্রেলিয়া, কানাডা ও বাংলাদেশ থেকেও দর্শক ও অতিথিরা এসেছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকেও দর্শকেরা এসেছেন।
জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারের হলের সিটসংখ্যা প্রায় ৪০০। নৃত্যনাট্য শুরু হওয়ার আগেই কানায় কানায় হল ভরে ওঠে। ফলে অনেক দর্শক টিকিট না পাওয়ায় অনুষ্ঠান দেখতে না পেরে ফেরত গেছেন। কারণ হলের ভেতরে টিকিট ছাড়া দর্শক প্রবেশ করানো হয়নি।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী শিল্পীরা ছাড়াও কলকাতা থেকে একাধিক শিল্পী এসেছেন। দর্শকেরা এ ধরনের ব্যতিক্রমী ও উন্নত মানের অনুষ্ঠান করার জন্য আয়োজকদের প্রশংসা করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ডায়াস্পোরা ইউএসএ ইনক। সংগীতে ছিল সুরের ধারা (নিউইয়র্ক), পরিচালনায় রেজওয়ানা চৌধুরী বন্যা, নৃত্য ছন্দমুদ্রা, পরিচালনায় ছিলেন আঙ্কাশ্রী পূততুণ্ড। আবহ সংগীতে ছিলেন সুব্রত মুখোপাধ্যায় বাবু, সার্বিক সমন্বয়ে ছিলেন বিদিশা দেওয়ানজী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদিশা দেওয়ানজী ও শাহরিয়ার নবী।
নৃত্যনাট্য শ্যামা দেখতে এসে অনেকেই দেখতে পারেননি। এমন দর্শকদের জন্য আবারও একটি মঞ্চস্থ করার কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে একজন আয়োজক বলেন, আমাদের পরিকল্পনা আছে। তবে এখনই দিনক্ষণ বলতে পারছি না। এটি আগামীতে নিউইয়র্কেও হতে পারে আবার নিউজার্সিতেও হতে পারে। কারণ ভেন্যু পাওয়ার পাশাপাশি শিল্পীদের শিডিউলেরও ব্যাপার রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com