August 17, 2026, 3:26 am
Title :
তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার?

উন্নয়ন না করে ১৭ বছর ধরে শিক্ষা খাতকে ধ্বংস করা হয়েছে

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 7 Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম অভিযোগ করেছেন যে, গত ১৭ বছরে শিক্ষা খাতের যথাযথ উন্নয়ন তো হয়নিই, বরং এই খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। রোববার ফরিদপুরের সালথায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। কোনো শিশুই যেন আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন না হয়, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

অনুষ্ঠানে সালথা উপজেলার আটটি প্রাথমিক বিদ্যালয়ের ৩১৫ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, জুতা এবং পাটের তৈরি পরিবেশবান্ধব স্কুলব্যাগ বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী জানান, পাটের তৈরি পণ্য ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীদের সহায়তা করা হচ্ছে, অন্যদিকে দেশীয় পাটশিল্পকেও উৎসাহিত করা হচ্ছে।

ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে দক্ষ ও মানবিক নাগরিক তৈরির ওপর গুরুত্বারোপ করে শামা ওবায়েদ বলেন, শিক্ষার পরিবেশের মানোন্নয়ন এবং ঝরে পড়ার হার কমাতে সরকার নানামুখী কার্যকর পদক্ষেপ নেবে। প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠা নতুন প্রজন্মই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com