ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার সেই দুই নারী কারাগারে
Reporter Name
Update Time :
Sunday, August 16, 2026
7 Time View
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেফতার সেই দুই নারী কারাগারে
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় আটক দুই নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সুমা বড়াল ওরফে ডলি এবং জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত নামে ওই দুই নারীকে রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে হাজির করা হয়। জামিন আবেদনের শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।পুলিশ সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী হিসেবে তারা সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন। শনিবার রাতে শ্রদ্ধা জানাতে গিয়ে তারা...
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সময় আটক দুই নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সুমা বড়াল ওরফে ডলি এবং জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত নামে ওই দুই নারীকে রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে হাজির করা হয়। জামিন আবেদনের শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী হিসেবে তারা সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন। শনিবার রাতে শ্রদ্ধা জানাতে গিয়ে তারা পুলিশের হাতে আটক হওয়ার পর রোববার তাদের আদালতে তোলা হয়।