August 17, 2026, 2:13 am
Title :
ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার? ‘অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না’ মাদক সেবনের ভিডিও ভাইরালের পর ছাত্রদল নেতাকে বহিষ্কার বায়োফার্মাসিউটিক্যাল খাতে ১০ হাজার দক্ষ জনবল গড়বে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২-৩ বছরের মধ্যে প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তনের আসবে

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 16 Time View

আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার ময়মনসিংহের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য বাস্তবায়নে সরকার একটি সুপরিকল্পিত রোডম্যাপ নিয়ে কাজ করছে। এর মধ্যে পাঠ্যক্রম আধুনিকায়ন, শিক্ষক নিয়োগ নীতিমালা সংশোধন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের মানোন্নয়নে নতুন পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামীতে ইংরেজি বিষয়ে কেবল লিখিত পরীক্ষা নয়, বরং কথা বলার দক্ষতা যাচাইয়ে ‘স্পিকিং টেস্ট’ চালু করা হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য ‘ইউনিক আইডি’ প্রদান, প্রতিটি বিদ্যালয়ে উন্নত ওয়াশ ব্লক নির্মাণ এবং পুষ্টিকর মিড-ডে মিল নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ে ঝরে পড়া রোধে ইউনিফর্ম, জুতা ও ব্যাগ বিতরণের পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি নিরাপদ ও মানসম্মত পরিবেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও যোগ করেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত অংশগ্রহণের কোনো বিকল্প নেই। বিদ্যালয়গুলোকে কেবল সরকারি ভবন হিসেবে না দেখে স্থানীয়দের নিজেদের সম্পদ হিসেবে দেখার মানসিকতা গড়ে তুলতে হবে। এই সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে একটি কার্যকর ও আধুনিক শিক্ষাকেন্দ্রে রূপান্তর করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com