August 17, 2026, 5:29 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026
  • 2 Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কার্যকর তদন্ত পরিচালিত হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, কোনো সংগঠনকে আইনের ভাষায় ‘জ্যুরিস্টিক পারসন’ হিসেবে বিবেচনা করা হয়। ফলে অপরাধ প্রমাণিত হলে সংগঠনের কারাদণ্ড না হলেও আর্থিক জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্ত কিংবা সংগঠন নিষিদ্ধ করার মতো আইনি পদক্ষেপ গ্রহণের সুযোগ রয়েছে।

শেখ হাসিনার ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত এবং দণ্ডাদেশের প্রসঙ্গ টেনে চিফ প্রসিকিউটর বলেন, ব্যক্তিগত অপরাধের পাশাপাশি সাংগঠনিকভাবে সংঘটিত অপরাধের দায়ও আইন অনুযায়ী বিচার করা হবে। বর্তমানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ সংশ্লিষ্ট যেসব সম্পত্তি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেগুলো অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে সরকারের তত্ত্বাবধানে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। মামলার তদন্ত কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে এবং বিচারিক প্রক্রিয়া শেষ করতে সময় ও গভীর পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com