জুলাই গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন। ফলে যে কোনো দিন এই মামলার রায় ঘোষিত হবে।মামলাটিতে ওবায়দুল কাদের ছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালী আসিফ ইনান। সোমবার যুক্তিতর্ক শেষে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন জানায়। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা সব আসামিকে খালাস প্রদানের পক্ষে যুক্তি তুলে ধরেন।...
জুলাই গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন। ফলে যে কোনো দিন এই মামলার রায় ঘোষিত হবে।
মামলাটিতে ওবায়দুল কাদের ছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালী আসিফ ইনান। সোমবার যুক্তিতর্ক শেষে রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন জানায়। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা সব আসামিকে খালাস প্রদানের পক্ষে যুক্তি তুলে ধরেন। গত ৪ আগস্ট থেকে টানা সাতদিন শুনানির পর বিচারিক কার্যক্রম সমাপ্ত হলো।