October 1, 2026, 11:12 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 40 Time View

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। একই সঙ্গে প্রতিষ্ঠানটির নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান এবং ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী, তাদের এই নিয়োগের মেয়াদ হবে পাঁচ বছর।

প্রজ্ঞাপন অনুযায়ী, দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির সমপর্যায়ের সুযোগ-সুবিধা ভোগ করবেন। অন্যদিকে, নতুন নিয়োগপ্রাপ্ত কমিশনাররা হাইকোর্ট বিভাগের বিচারপতির সমান পদমর্যাদা ও আর্থিক সুবিধা পাবেন। এর আগে গত মার্চ মাসে দুদকের তৎকালীন চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের পর পদগুলো শূন্য হয়ে পড়েছিল। পরবর্তী সময়ে আপিল বিভাগের বিচারপতির নেতৃত্বে গঠিত বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি এই নিয়োগ চূড়ান্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com