November 17, 2026, 8:21 am
Title :
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জনের আহ্বান ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা

চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 109 Time View

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রামে ৫৫তম বারের মতো ঐতিহ্যবাহী জশনে জুলুস আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। আগামী ২৬ আগস্ট বুধবার এই বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, বরাবরের মতো এবারও এই বর্ণাঢ্য আয়োজন জনসমুদ্রে রূপ নেবে এবং চট্টগ্রামের ধর্মীয় ও ঐতিহ্যের স্মারক হিসেবে গুরুত্ব পাবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও শাহজাদা সৈয়দ মুহাম্মদ আকিব শাহ। ওইদিন সকালে চট্টগ্রাম নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে এবং পুনরায় মাদরাসা মাঠে ফিরে মাহফিল ও মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

অনুষ্ঠানের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে আয়োজকদের পক্ষ থেকে পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। এরই মধ্যে পুরো নগরী তোরণ, ব্যানার ও পতাকায় সুসজ্জিত করা হয়েছে এবং আগত মুসল্লিদের সুবিধার্থে শতাধিক অস্থায়ী শৌচাগারসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ট্রাস্টের নেতৃবৃন্দ এই আয়োজনের ধর্মীয় গুরুত্ব ও শরিয়তসম্মত ঐতিহ্য রক্ষার ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com