October 2, 2026, 1:10 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 44 Time View

বেক্সিমকো গ্রুপের ব্যবসায়িক স্বার্থে নিয়মবহির্ভূত ঋণ দিতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাবেক সিইও এস এম ফরমানুল ইসলামকে মারধর ও জোরপূর্বক পদত্যাগ করানোর মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখিয়েছে আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর এই নির্দেশ প্রদান করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০১৯ সালের জুলাই মাসে বিআইএফএফএলের তৎকালীন সিইও ফরমানুল ইসলামের ওপর বেক্সিমকো গ্রুপের তিস্তা সোলার প্রজেক্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জামানতবিহীন ঋণ ও বিনিয়োগের জন্য প্রবল চাপ প্রয়োগ করা হয়। প্রাতিষ্ঠানিক নীতিমালার পরিপন্থী হওয়ায় তিনি এতে রাজি হননি। এর জের ধরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে পদত্যাগপত্রে সই নেওয়া হয়।

এই ঘটনায় করা মামলায় সাবেক অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ ১২ জনকে আসামি করা হয়েছে। পিবিআইয়ের তদন্তে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যে মামলার কয়েকজন আসামি জামিনে থাকলেও কারাগারে থাকা সালমান এফ রহমানকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আব্দুর রউফ তালুকদারসহ অন্য আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com