রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল
Reporter Name
Update Time :
Tuesday, August 18, 2026
5 Time View
রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল
রাষ্ট্রপতি পদের দায়িত্ব পেলেও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি তিনি কখনো কল্পনাও করেননি। দলের সিদ্ধান্ত এবং মহান আল্লাহর রহমতেই তিনি এই পর্যায়ে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।মির্জা ফখরুল আরও বলেন, কর্মজীবনের ব্যস্ততা সত্ত্বেও তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন এবং নিজ এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। নিজের মনোনয়ন প্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সংগঠনের বিভিন্ন...
রাষ্ট্রপতি পদের দায়িত্ব পেলেও সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি তিনি কখনো কল্পনাও করেননি। দলের সিদ্ধান্ত এবং মহান আল্লাহর রহমতেই তিনি এই পর্যায়ে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, কর্মজীবনের ব্যস্ততা সত্ত্বেও তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবেন এবং নিজ এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। নিজের মনোনয়ন প্রসঙ্গে আবেগপ্রবণ হয়ে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা তাকে অভিনন্দন জানান এবং কুশলাদি বিনিময় করেন।