August 18, 2026, 10:44 pm
Title :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা ঢাবির ফজলুল হক হলে হামলার প্রতিবাদে ডাকসুর মানববন্ধন সরকারি চাকরি জনগণের পাশে দাঁড়ানোর বড় সুযোগ: আইনমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ কারাগারে শর্টকাটে অনেকেই এখন আইনজীবী হচ্ছেন: আইনমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন তথ্য নেই: জয়সওয়াল ‘রাজনীতির সদরে-অন্দরে’ রাজনৈতিক সংস্কৃতির প্রবহমান ধারার দলিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম ১০০ দিনের আলোচিত-সমালোচিত পাঁচ সিদ্ধান্ত খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই আমাদের পথচলা: রিজভী রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ কারাগারে

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 3 Time View

২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণাকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেম’-কে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে জামিন শুনানি শেষে বিচারক তার আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি আবুল কাশেম এই মামলার ৪৯ নম্বর এজাহারভুক্ত আসামি।

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানান, খালেদা জিয়ার প্রচারণায় বাধা প্রদান ও হত্যার উদ্দেশ্যে পরিচালিত ওই হামলায় ১০৮ জনকে আসামি করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িত অন্যদের শনাক্ত করার লক্ষ্যে দ্রুতই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে। জানা গেছে, ধৃত আবুল কাশেমের বিরুদ্ধে তেজগাঁও ও গুলশানসহ বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য আইন এবং হত্যাচেষ্টার মতো গুরুতর অভিযোগে আরও বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com