August 19, 2026, 1:44 am
Title :
রাষ্ট্রপতি নির্বাচনের বৈঠকে ভোটের প্রচার করা যাবে না : ইসি সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেবে দিল্লি : দীনেশ ত্রিবেদী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী গুম প্রতিরোধ আইনের খসড়া নিয়ে আপত্তি, সরকারের সমালোচনা মোড়ক উন্মোচন: কালোত্তীর্ণ হবে ‘রাজনীতির সদরে-অন্দরে’ এখন ইইডির প্রধান প্রকৌশলী হতে বঙ্গবন্ধু পরিষদ নেতার দৌড়ঝাঁপ দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক মিয়ানমারের বিবৃতির সাথে একমত নয়, রাষ্ট্রদূতকে মন্ত্রণালয়ে ডেকে জানাল ঢাকা ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতার নামে মামলা

এখন ইইডির প্রধান প্রকৌশলী হতে বঙ্গবন্ধু পরিষদ নেতার দৌড়ঝাঁপ

Reporter Name
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 3 Time View

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বর্তমান প্রধান প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদীর অবসরজনিত ছুটির তারিখ এগিয়ে আসার সাথে সাথে দপ্তরটিতে শীর্ষ পদটি দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতায় সবচেয়ে আলোচিত নাম রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. জাহেদুল করীম। অভিযোগ উঠেছে, তিনি এবং তার ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা নিজেদের অবস্থান পোক্ত করতে প্রতিদ্বন্দ্বী কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যা অধিদপ্তরে এক অস্থির পরিস্থিতি তৈরি করেছে।

জাহেদুল করীমের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের প্রভাবশালী সদস্য হিসেবে পরিচিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি পাওয়া এবং ঠিকাদারদের কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে, একটি নির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ পাইয়ে দেওয়া এবং কাজ শেষ হওয়ার আগেই বিপুল অংকের বিল ছাড়ের মাধ্যমে আর্থিক অনিয়মে জড়িত থাকার বিষয়টি সামনে এসেছে।

এসব অভিযোগ প্রসঙ্গে জাহেদুল করীম দাবি করেছেন যে, তিনি তার রাজনৈতিক পরিচয়ের জন্য বৈষম্যের শিকার হতে পারেন এবং প্রধান প্রকৌশলী পদের জন্য কোনো ধরনের তদবির করছেন না। তবে শিক্ষা সচিব আবদুল খালেক জানিয়েছেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কোনো প্রকার অস্থিতিশীলতা সহ্য করা হবে না। ফ্যাসিবাদী সরকারের আমলে সুবিধাভোগী কর্মকর্তাদের নতুন করে কোনো সুযোগ পাওয়ার সুযোগ নেই এবং দাপ্তরিক কাজে অবহেলা ও তদবিরবাজিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুশিয়ারি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com